সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৭:০৫

দরিদ্র রোগী ওষুধ পায় না, আর সরকারি ওষুধ নষ্ট হচ্ছে—মোরেলগঞ্জ হাসপাতালে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
দরিদ্র রোগী ওষুধ পায় না, আর সরকারি ওষুধ নষ্ট হচ্ছে—মোরেলগঞ্জ হাসপাতালে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি ওষুধের অব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার নানা ত্রুটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ পড়ে থাকতে দেখেন।

এ সময় মন্ত্রী বলেন, একদিকে সাধারণ মানুষ প্রয়োজনীয় ওষুধের জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছে, অন্যদিকে লাখ লাখ টাকার সরকারি ওষুধ অবহেলায় নষ্ট হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের প্রতিটি সম্পদ জনগণের সম্পদ। তাই ওষুধ সংরক্ষণ, বিতরণ এবং ব্যবহারে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

মন্ত্রী আরও জানান, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward