বাংলাদেশ ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : ভিডিও থেকে নেওয়া।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার দায়িত্বে প্রথম ১০০ দিন পূর্ণ করেছেন। এ উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি ও তার স্ত্রী বাংলাদেশে এসে এখানকার মানুষের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এই সময়ে তিনি দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখেছেন এবং পহেলা বৈশাখের উৎসবসহ নানা আয়োজন উপভোগ করেছেন।

রাষ্ট্রদূত জানান, গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য কাজ চলছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে তিনি ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই চুক্তি বাণিজ্য ঘাটতি ভারসাম্য আনতে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি অবৈধ অভিবাসন, ভিসা জালিয়াতি মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়েও দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি। এছাড়া স্বাস্থ্য খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে যক্ষ্মা ও হামের মতো রোগ নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও উল্লেখ করেন।

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে এবং এটিকে একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

প্রকাশিত: ১২:১১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬