বাংলাদেশ ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পরীক্ষার্থীদের সহায়তায় বাগেরহাটে ছাত্রদলের স্বেচ্ছাসেবা

সারাদেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সহায়তামূলক উদ্যোগে মাঠে রয়েছে ছাত্রদল, ফলে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় মোট ১৮ হাজার ১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।

এদিকে, পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অভিভাবকদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রদল। তাদের এসব কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

এসএসসি পরীক্ষার্থী মুন্সী শেখ জানান, ভুলবশত তিনি অন্য কেন্দ্রে চলে গিয়েছিলেন এবং সময়ও কম ছিল। পরে ছাত্রদলের কর্মীরা মোটরসাইকেলে করে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন।

আরেক পরীক্ষার্থী দীপা দাস বলেন, তীব্র গরমে ছাত্রদল তাদের জন্য পানির ব্যবস্থা করেছে এবং অভিভাবকদের জন্য বসার ছাউনি দিয়েছে, যা অনেক স্বস্তি দিচ্ছে।

অভিভাবক মো. আব্দুল করিম বলেন, আগে রোদে দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো, কিন্তু এখন বসার জায়গা ও পানির সুবিধা থাকায় স্বস্তি পাওয়া যাচ্ছে। রহিমা বেগম নামে আরেক অভিভাবক জানান, কেন্দ্রের পরিবেশ দেখে তার দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে।

বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে, সে জন্য তারা ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করছেন। কেউ অসুস্থ হয়ে পড়লে বা কেন্দ্র খুঁজে পেতে সমস্যা হলে হেল্পলাইনের মাধ্যমে দ্রুত সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে, যাতে গরমে কেউ অসুস্থ না হন।

কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভাষ্য, ছাত্রদলের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। বসার ব্যবস্থা ও পানির সুবিধায় অনেকটাই স্বস্তি মিলছে।

সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের কঠোর তদারকি ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয়ে বাগেরহাটে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পরীক্ষার্থীদের সহায়তায় বাগেরহাটে ছাত্রদলের স্বেচ্ছাসেবা

প্রকাশিত: ১০:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬