লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং বিদেশে জব্দ থাকা নিজস্ব সম্পদ ফেরত দেওয়ার দাবিতে কঠোর অবস্থানে রয়েছে ইরান। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।
তিনি বলেন, লেবাননের পরিস্থিতি বর্তমানে ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জব্দকৃত সম্পদ মুক্ত করা তাদের অন্যতম প্রধান পূর্বশর্ত।
ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের দেওয়া শর্ত ও প্রতিশ্রুতিগুলো সম্মান না করলে সংশ্লিষ্ট দেশগুলোকে এর পরিণতি ভোগ করতে হবে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিরোধ ফ্রন্টের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ ইরান মেনে নেবে না।
তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো যদি পূর্বের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়, তবে তা ইরানের শর্ত প্রত্যাখ্যানের সামিল হিসেবে বিবেচিত হবে। এর ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন।
ইব্রাহিম আজিজির বক্তব্যে স্পষ্ট হয়েছে, লেবাননের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অধিকার পুনরুদ্ধারের প্রশ্নে ইরান কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 



















