বাংলাদেশ ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

বান্দরবানে সাংগ্রাইং উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

ছবিঃ সংগৃহীত

বান্দরবান রাজার মাঠে সাংগ্রাই উপলক্ষে মৈত্রী পানিবর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজার মাঠে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আব্দুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং উৎসব উপভোগ করতে আসা হাজারো স্থানীয় জনগণ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ হলো সকল ধর্মের মানুষ একসঙ্গে স্বাধীনভাবে বসবাস করবে। তিনি আরও বলেন, সমাজের বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পার্বত্যাঞ্চলে অনুষ্ঠিত বিভিন্ন সম্প্রদায়ের উৎসবে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাইং। সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সাংগ্রাইং উদযাপিত হয়ে থাকে পার্বত্যাঞ্চলে। মারমা সম্প্রদায় কালের পরিক্রমায় সাংগ্রাইং-এর ঐতিহ্য লালন করে আসছে।

মৈত্রী পানিবর্ষণের মাধ্যমে উৎসবের শুরু হয়। সারাবছর এই দিনটির জন্য অপেক্ষা করে শত শত মারমা জনগণ মৈত্রী পানিবর্ষণে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা নেচে-গেয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানান।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বান্দরবানে সাংগ্রাইং উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী
জনপ্রিয় সংবাদ

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বান্দরবানে সাংগ্রাইং উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

প্রকাশিত: ০৫:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬