বাংলাদেশ ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Logo কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু Logo কুমিল্লায় মাদক কারবারির পক্ষে তদবিরের অভিযোগে আলোচনায় বিএনপি নেতারা Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা Logo সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা Logo রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ Logo বিদ্যুৎ খাতে এখনো দুর্নীতির বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যাচ্ছেন মির্জা ফখরুল (সংগৃহীত ছবি)

বেইজিং সরকারের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে গিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা চায়না নর্দান এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রা শুরু করে।

দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রাথমিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফর হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে শুরুতে যেতে পারেননি। তবে আগামী ১৯ এপ্রিল তিনি প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরার সফরে যাওয়ার কথা থাকলেও তারা যাচ্ছেন না।

সফরকারী দলে বিএনপির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, উপদেষ্টা, সংসদ সদস্য, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।

এর আগে ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল

প্রকাশিত: ০২:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬