শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৭:৪৩
শিরোনাম
● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে

সম্পর্ক ভাঙনের গুঞ্জন ঘিরে আলোচনায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
সম্পর্ক ভাঙনের গুঞ্জন ঘিরে আলোচনায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের প্রেম ও প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর এই জুটি নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

একটি ভাইরাল পোস্ট থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। সেখানে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে মতবিরোধ ও দূরত্ব বাড়ছিল, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে গড়িয়েছে। এমনকি সম্ভাব্য সময়সীমা হিসেবেও চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের কথা উল্লেখ করা হয়েছে, যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই।

গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে অনলাইনে।

এই আলোচনায় আরও ঘি ঢালে সাম্প্রতিক কিছু ঘটনা। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছবির সাফল্য ঘিরে রণবীরের অর্জন নিয়ে দীপিকার নীরবতা ভক্তদের একাংশের নজরে আসে। যদিও পরে দীপিকা জানান, তিনি আগেই ছবিটি দেখেছেন এবং সমালোচনার জবাবও দিয়েছেন।

সব মিলিয়ে বিভিন্ন ঘটনা ঘিরে নতুন করে জল্পনা তৈরি হলেও এ বিষয়ে এখন পর্যন্ত রণবীর বা দীপিকা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি আদৌ সত্য নাকি শুধুই গুজব—তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সম্পর্ক ভাঙনের গুঞ্জন ঘিরে আলোচনায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বিস্তারিত কমেন্টে