রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৪০:৫৫
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

স্বর্ণের দাম আবার বাড়ল, ক্রেতাদের মধ্যে উদ্বেগ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
স্বর্ণের দাম আবার বাড়ল, ক্রেতাদের মধ্যে উদ্বেগ

স্বর্ণপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ক্রেতার কপালে চিন্তার ভাঁজ (ফাইল ছবি)

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে। দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি, যা পরে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৯৯ টাকা বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৮০৮ টাকা বেড়ে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ হাজার ৪৪৮ টাকা বেড়ে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৯ এপ্রিল সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৪৩২ টাকা কমে দাম দাঁড়ায় ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় বাজারে ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩৫০ টাকা বেড়ে ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও বিভিন্ন হারে বৃদ্ধি পেয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বাজুস স্বর্ণ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

স্বর্ণের দাম আবার বাড়ল, ক্রেতাদের মধ্যে উদ্বেগ

বিস্তারিত কমেন্টে