মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৬:২৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সোনারগাঁয়ে শুরু শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
সোনারগাঁয়ে শুরু শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা

শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। ছবি সংগৃহীত

সোনারগাঁ-এর জয়রামপুর গ্রামে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয়ভাবে সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত এ স্থানটি ‘বউতলা’ নামেই বেশি পরিচিত। এখানে শত শত নারী ঝুড়িতে করে মৌসুমি ফল, কবুতর ও পাঁঠা নিয়ে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করতে জড়ো হন।

বিশ্বাস অনুযায়ী, স্বামীর মঙ্গল ও সংসারের স্থায়ী বন্ধনের কামনায় নারীরা এই বটগাছের নিচে পূজা অর্চনা করেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

মেলায় লোকজ ঐতিহ্যের নানা পসরা নিয়ে বসেছেন দোকানিরা। বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প, জলচৌকি এবং খই, কদমা, নিমকি, জিলাপিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের দোকান বসেছে।

প্রায় শত বছরের পুরোনো এই আয়োজন এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। মেলাটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সোনারগাঁয়ে শুরু শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা

বিস্তারিত কমেন্টে