বাংলাদেশ ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নতুন শ্রমবাজার খুঁজতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাবনাময় দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল এবং রাশিয়া। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার খোঁজা এবং পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে বিদেশস্থ বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট দেশে স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার উদ্যোগ অব্যাহত রয়েছে এবং থাইল্যান্ডর সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

এদিকে, জাপানে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ায় সেখানে কর্মী পাঠানোর প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা শেখানো হচ্ছে। এছাড়া জাপানি, রুশ, আরবি, জার্মান ও ইতালীয় ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

নতুন শ্রমবাজার খুঁজতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১২:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬