বাংলাদেশ ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাগেরহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে কঠোরতা, শরণখোলায় সাব-ক্যাম্পের সিদ্ধান্ত

বাগেরহাট জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসক গোলাম মো. বশিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মশিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

এ সময় পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক ডা. আসিম সমাদ্দার, জেলা কৃষি ফার্মের উপ-পরিচালক ডা. মোতাহার হোসেন এবং কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মাদকবিরোধী অভিযানে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভেজাল পণ্য বিক্রির দায়ে ২৯টি মামলা করা হয়েছে। কৃষি বিপণন আইনে ৭টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং টাস্কফোর্স পরিচালিত অভিযানে আরও ৮৭ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।

এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও অস্ত্র আইনের আওতায় মোট ৪১টি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানানো হয়।

সভায় সুন্দরবন এলাকায় জলদস্যুতা দমনে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা জোরদারে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা অঞ্চলে একটি সাব-ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কারাগারে অপহরণ প্রতিরোধ, অবৈধ খাল খনন ও বাঁধ কেটে মাছ চাষ বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার, সন্ত্রাসী কার্যক্রম নজরদারি এবং খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া জেলায় মাছ, মাংস ও সবজির দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানানো হয় এবং মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।

ডাকাতি, দস্যুতা, হত্যা, সংঘর্ষ, চুরি ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলতি মাসে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করার তথ্যও জানানো হয়।

সভায় জেলার ৯টি উপজেলার ইউএনও, বিভিন্ন থানার ওসি, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

বাগেরহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে কঠোরতা, শরণখোলায় সাব-ক্যাম্পের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬