বাংলাদেশ ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাংগ্রাই ও বিজু উপলক্ষে বান্দরবান সদর জোনের উপহার প্রদান

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই বান্দরবানে শুরু হয়েছে সাংগ্রাই, বিজু, বিষুর মতো বৌদ্ধ ধর্মীয় উৎসব। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি সম্প্রদায়ের মধ্যে বম, লুসাই, পাংখোয়া—এই তিনটি সম্প্রদায় ব্যতীত অন্যসব সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে প্রতিবছর এ উৎসব উদযাপন করে থাকে।

বিশাল আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের রংকে আরও রঙিন করে তুলতে বান্দরবান সেনা সদর জোনের পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের হাতে তুলে দেওয়া হয় উপহার।

সোমবার (১৩ এপ্রিল) জোনের ট্রেনিং শেডে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপহার তুলে দেওয়া হয়।

জোন কমান্ডারের পক্ষে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম, পিপিএম। এ সময় লেফটেন্যান্ট এস এম সাব্বির আজমসহ সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে সাংগ্রাই ও বিজু উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপহার পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানান।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

সাংগ্রাই ও বিজু উপলক্ষে বান্দরবান সদর জোনের উপহার প্রদান

প্রকাশিত: ০৩:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬