বাংলাদেশ ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর প্রধান কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

গত ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ দেন। এর ধারাবাহিকতায় তিনি আজ কারাগার থেকে মুক্তি পান।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত: ০১:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬