বাংলাদেশ ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নড়াইল থেকে গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন, সহযোগীসহ আটক ৭

সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন) গ্রেপ্তার। ছবি : র‌্যাবের সৌজন্যে

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব একই অভিযানে তার ছয়জন সহযোগীকেও আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গ্রেপ্তার অন্যরা হলেন সুমন, লিটন, মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫)।

র‍্যাব জানায়, প্রথমে শেরেবাংলা নগর এলাকা থেকে সুমন ও মঈনের সহযোগী লিটনকে গ্রেপ্তার করে র‍্যাব-২। পরে চাঁদা দাবি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফালান, রুবেল, স্বপন ও শাওনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

এরপর মূল অভিযুক্ত মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

চাঁদাবাজি ও হাসপাতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

নড়াইল থেকে গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন, সহযোগীসহ আটক ৭

প্রকাশিত: ১১:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬