বাংলাদেশ ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে চীনের অস্ত্র সরবরাহের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে চীন—এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের চেষ্টা করছে। এতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই অস্ত্র সরবরাহ গোপন রাখতে বেইজিং তৃতীয় কোনো দেশের মাধ্যমে চালান পাঠানোর কৌশল নিতে পারে।

যেসব অস্ত্র সরবরাহের আশঙ্কা করা হচ্ছে, তার মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র—ম্যানপ্যাডস। সাম্প্রতিক সংঘাতে এ ধরনের অস্ত্র কম উচ্চতায় উড়ন্ত মার্কিন সামরিক বিমানের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক মুখপাত্র জানান, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করে এবং যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ শুরু হয় এবং কয়েক সপ্তাহ ধরে তা অব্যাহত থাকে। পরে গত বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, সংঘাতে প্রায় ৩ হাজার ইরানি নিহত হয়েছেন। অন্যদিকে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী-এও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে চীনের অস্ত্র সরবরাহের আশঙ্কা

প্রকাশিত: ০৪:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬