মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৩:৪৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সীমান্তে বড় অভিযান: দুর্গম পাহাড়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার, সশস্ত্র ঘেরাও ঠেকাল বিজিবি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
সীমান্তে বড় অভিযান: দুর্গম পাহাড়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার, সশস্ত্র ঘেরাও ঠেকাল বিজিবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহলদল দুর্গম কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়।

বিকেল আনুমানিক ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে ফেরার পথে আনুমানিক ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি টহলদল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

অতিরিক্ত বিজিবি সদস্য পৌঁছানোর খবর পেয়ে হামলাকারীরা ধীরে ধীরে সরে যায়। এতে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে এসব অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হচ্ছে।

ট্যাগসমূহ: অভিযান বিজিবি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সীমান্তে বড় অভিযান: দুর্গম পাহাড়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার, সশস্ত্র ঘেরাও ঠেকাল বিজিবি

বিস্তারিত কমেন্টে