শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৭:২৪
শিরোনাম
● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে

ট্রলকারীদের জবাবে দীপিকার স্মার্ট উত্তর, ভাইরাল মন্তব্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
ট্রলকারীদের জবাবে দীপিকার স্মার্ট উত্তর, ভাইরাল মন্তব্য

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে সম্প্রতি রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’–এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

অনেকেই প্রশ্ন তুলেছিলেন—কেন ছবির স্ক্রিনিংয়ে দেখা যায়নি দীপিকাকে? কেনই বা তিনি প্রকাশ্যে কোনো অভিনন্দন জানাননি? এসব নিয়েই শুরু হয় ট্রল।

অবশেষে সেই সমালোচনার জবাব দিয়েছেন দীপিকা, তবে একেবারে ভিন্নভাবে। কোনো রাগ নয়, বরং মজার ছলে বুদ্ধিদীপ্ত মন্তব্য করে ট্রলকারীদের থামিয়ে দেন তিনি।

সম্প্রতি একটি ভাইরাল রিলের কমেন্টে এক ভক্ত জানতে চান—দীপিকা কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি মানুষ তার নীরবতাকে বেশি বিশ্লেষণ করছে? জবাবে অভিনেত্রী লেখেন,
“দ্বিতীয়টি, আমার বন্ধু! আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার আগেই দেখে ফেলেছিলাম।”

এরপর হাস্যরসের সঙ্গে যোগ করেন, “এবার বলো, কার মজা হলো?”

দীপিকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্তরাও পাল্টা সমালোচকদের জবাব দিতে শুরু করেন। অনেকেই বলেন, কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসার প্রয়োজন হয় না।

উল্লেখ্য, ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে শুরু হওয়া রণবীর-দীপিকার প্রেম ২০১৮ সালে বিয়েতে রূপ নেয়। ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান ‘দুয়া’।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ট্রলকারীদের জবাবে দীপিকার স্মার্ট উত্তর, ভাইরাল মন্তব্য

বিস্তারিত কমেন্টে