বাংলাদেশ ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সাদী–মাহির নাটক ‘শহরের নতুন অতিথি’ ভাইরাল, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৪:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 34

সামিরা খান মাহি ও শেখ সাদী, সংগৃহীত ছবি।

তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর অভিনীত প্রথম নাটক ‘শহরের নতুন অতিথি’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ‘বিগ সিটি ড্রামা’ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

নাটকে শেখ সাদী ‘হিমেল’ এবং মাহি ‘মাহিরা’ চরিত্রে অভিনয় করেছেন। প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে নাটকটি, বিশেষ করে সাদীর অভিনয় ও দুজনের রসায়ন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে নেটমাধ্যমে।

নিজের প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে শেখ সাদী বলেন, শুরুতে তিনি কিছুটা নার্ভাস ছিলেন। তবে সহশিল্পী মাহি ও পরিচালকের সহযোগিতায় ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান। অনেকদিনের ইচ্ছা পূরণ হওয়ায় কাজটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত বলেও জানান।

অন্যদিকে সামিরা খান মাহি বলেন, সাদীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তিনি ভবিষ্যতেও বিশেষ দিবসে সাদীকে অভিনয়ে দেখতে চান এবং নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

নাটকটি ঘিরে দর্শকদের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে—শোবিজে নতুন এক সম্ভাবনার নাম হয়ে উঠতে পারেন শেখ সাদী।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
সাদী–মাহির নাটক ‘শহরের নতুন অতিথি’ ভাইরাল, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সাদী–মাহির নাটক ‘শহরের নতুন অতিথি’ ভাইরাল, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া

প্রকাশিত: ০৪:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬