বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৪:৫৪
শিরোনাম
মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত: ইরান-ইসরাইল সংঘাতে নিন্দার ঢেউ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত: ইরান-ইসরাইল সংঘাতে নিন্দার ঢেউ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির নিউইয়র্কসহ অন্তত ৫২টি শহরে নাগরিকরা সরকার ও প্রশাসনের কাছে যুদ্ধ স্থগিতের দাবি জানিয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনে ইসরাইলি দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা লেবাননে বিমান হামলার তীব্র নিন্দা জানান।

পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি মেনে চললেও ইসরাইল তা মানছে না। লেবাননে বিমান হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি অস্থির। ইসরাইলি বিমান বাহিনী মাত্র ১০ মিনিটে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে ২৫৪ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। বুধবার (৮ এপ্রিল) প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরান-যুদ্ধ হুমকির প্রতিবাদে ৬০টিরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মার্কিন বাহিনীকে দেশে ফিরিয়ে আনার এবং কংগ্রেসকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিসি, নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে ‘৫০৫০১ মুভমেন্ট’ এবং ‘অ্যানসার কোয়ালিশন’ সংগঠনগুলো বিক্ষোভের আয়োজন করে।

নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করে, যেখানে লেখা ছিল ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ এবং ‘এখনই লেবাননে বোমা হামলা বন্ধ করো’। একই সঙ্গে লন্ডনে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভে লেবাননে হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি ও ফিলিস্তিনিদের প্রতি সংহতিও প্রকাশ করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত: ইরান-ইসরাইল সংঘাতে নিন্দার ঢেউ

বিস্তারিত কমেন্টে