মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫৪:০৩
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

দেশের ৮ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা কমেছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
দেশের ৮ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা কমেছে

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাতেই মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজও দেশের ৮টি বিভাগে কালবৈশাখী আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিশেষ করে যশোর, কুষ্টিয়া ও খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, কালবৈশাখী ও বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কমেছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২.৮ ডিগ্রি।

আজ সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ কিছু এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: কালবৈশাখী

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশের ৮ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা কমেছে

বিস্তারিত কমেন্টে