রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১১:০৬

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৫
শেয়ার: mail
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছে। সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এছাড়া বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। শিক্ষা, বাণিজ্য, জলবায়ু সহযোগিতার পাশাপাশি নারী ও শ্রমশক্তি উন্নয়নেও দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন

বিস্তারিত কমেন্টে