বাংলাদেশ ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের উদ্যোগে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় হলের সামনে হল প্রভোস্টের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এ আয়োজন করা হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, হাউজ টিউটর এবং হলের আবাসিক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। বর্তমানে উপযুক্ত মৌসুম থাকায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে সচেষ্ট। প্রতিবছরের মতো এবারও আমাদের হলে বাৎসরিক বৃক্ষরোপণের পাশাপাশি ৩৬শে জুলাই স্মরণে ৩৬টি চারা রোপণ করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টির কথা বিবেচনা করে ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়। আমরা যে যেখানেই থাকি না কেন, জীবন এবং সমাজ পরিবর্তনের জন্য কমপক্ষে একটি হলেও গাছ লাগানো উচিত। বিজয়-২৪ হলের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই।’

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১০:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬