বাংলাদেশ ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

ক্রিকেটে এখন আছি, আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনীতিতে ফিরব: সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, বর্তমানে তিনি খেলায় মনোনিবেশ করছেন, তবে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দলের কার্যক্রম এখন নেই, তাই ক্রিকেটের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। দল যখন সক্রিয় হবে, তখন হয়ত রাজনীতিতেও অংশ নেওয়ার চেষ্টা করবেন।

সাক্ষাৎকারে সাকিব তার দেশে ফেরার আশা, ভক্তদের ভালোবাসা এবং আইনি প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, দেশে ফেরা তার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার, এরপরই আন্তর্জাতিক ক্রিকেট বা বিদায়ী ম্যাচে অংশ নেওয়া। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে তার যোগাযোগ মূলত বিসিবির মাধ্যমে হচ্ছে।

তিনি বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকা ও বোর্ড- ক্লাব বিরোধে খেলোয়াড়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাকিবের মতে, খেলোয়াড়রা প্রভাবিত হচ্ছেন, কিন্তু নিজ উদ্যোগে খেলায় মনোযোগ দিচ্ছেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ইস্যুতে এক হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। প্রধানমন্ত্রী পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বানকে সম্মান জানিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচার, পরিবারের সঙ্গে সময় কাটানো ও আইনি বাধা অতিক্রম করাও তিনি উল্লেখ করেছেন।

সাকিবের ভাষ্য অনুযায়ী, খেলায় তার আগ্রহ এখনও অটুট, আর রাজনীতিতে ফেরার ইচ্ছা পরিস্থিতি স্বাভাবিক হলে বাস্তবায়ন করবেন। তিনি বলেন, ভুল ও অভিজ্ঞতা থেকে মানুষ শিখে এবং নিজের সিদ্ধান্তে দেশ ও খেলোয়াড়দের জন্য ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে।

kalprakash.com/SS

সোমবার, ৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটে এখন আছি, আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনীতিতে ফিরব: সাকিব আল হাসান
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

ক্রিকেটে এখন আছি, আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনীতিতে ফিরব: সাকিব আল হাসান

প্রকাশিত: ০৬:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬