শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:১৩:২৪
শিরোনাম
কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২

হৃদরোগজনিত কারণে মাত্র ৩৪ বছরে অবসর নিলেন ব্রাজিলিয়ান ফুটবলার অস্কার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:১১
শেয়ার: mail
হৃদরোগজনিত কারণে মাত্র ৩৪ বছরে অবসর নিলেন ব্রাজিলিয়ান ফুটবলার অস্কার

ছবিঃসংগৃহীত

মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার। শনিবার সাও পাওলো এফসি ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।

গত নভেম্বর মাসে নিয়মিত মেডিকেল পরীক্ষার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসকরা তার শরীরে ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ ধরা পড়ার তথ্য দেন—হঠাৎ রক্তচাপ, হৃদস্পন্দন ও মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে এই সমস্যা হয়। এই হৃদরোগজনিত জটিলতার কারণে ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন অস্কার।

ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, ‘সাও পাওলোতে আমার ক্যারিয়ারের সমাপ্তি হচ্ছে—যে যাত্রা আমাকে বিশ্বের প্রায় চার কোণায় নিয়ে গেছে।’

অস্কারের ক্যারিয়ারে ইংল্যান্ডের চেলসি এফসিতে পাঁচ মৌসুমের অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি ইউরোপা লিগ জয় করেন। ২০১৭ সালে চীনের সাংহাই পোর্ট এফসিতে যোগ দিয়ে তিনটি চাইনিজ সুপার লিগ শিরোপা অর্জন করেন।

২০২৫ সালে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে এসে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন অস্কার। এছাড়া ফিফা কনফেডারেশনস কাপ জয় এবং ২০১৪ সালের বিশ্বকাপেও অংশ নিয়েছেন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: অস্কার হৃদরোগ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হৃদরোগজনিত কারণে মাত্র ৩৪ বছরে অবসর নিলেন ব্রাজিলিয়ান ফুটবলার অস্কার

বিস্তারিত কমেন্টে