বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | বিকাল ৪:৪৩:১০

বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা, আসিফ সাক্ষাৎকারে উপস্থিত হননি

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা, আসিফ সাক্ষাৎকারে উপস্থিত হননি

ছবিঃসংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে গত মাসে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না তা খতিয়ে দেখেছে।

তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, ‘আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করেছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, তিনি আসেননি। তবে লিখিত উত্তর আমাদের প্রদান করেছেন।’

কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিয়েছে। আসাদুজ্জামান বলেন, তারা সম্পর্ক উন্নয়ন, অনিয়ম বা বিচ্যুতি সংশোধনের বিষয়ে সুপারিশও দিয়েছেন।

প্রসঙ্গত, তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও নানা অনিয়মের কারণে ঢাকার ক্লাব সংগঠকরা বিসিবি নির্বাচনে অংশ নিতে বয়কট করেছিলেন। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর ক্রীড়া সংগঠকরা আনুষ্ঠানিকভাবে এনএসসির কাছে অভিযোগ জানিয়েছিলেন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বিসিবি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward