সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৩৩:৫৮

ইরানের ভয়ে মার্কিন বাহিনী ধ্বংস করলো নিজেদের দুই বিমান, উদ্ধার অভিযান সফল

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:১৪
শেয়ার: mail
ইরানের ভয়ে মার্কিন বাহিনী ধ্বংস করলো নিজেদের দুই বিমান, উদ্ধার অভিযান সফল

সংগৃহীত ছবি

ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় একটি জটিল উদ্ধার অভিযানে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান থেকে নিখোঁজ ক্রু উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে অভিযানে অংশ নেওয়া দুটি পরিবহন বিমান শত্রুর হাতে পড়ার আশঙ্কায় নিজস্ব বাহিনী ধ্বংস করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৩ এপ্রিল) ইরান এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করে। দুই ক্রুর একজনকে দ্রুত উদ্ধার করা হলেও, দ্বিতীয়জনকে প্রায় ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, উদ্ধার অভিযানের জন্য মার্কিন কমান্ডোরা ইরানের দুর্গম এলাকায় অস্থায়ী রানওয়ে তৈরি করে। প্রথমে দুটি সি-১৩০ পরিবহন বিমান সেখানে আটকে পড়ে, পরে আরও তিনটি বিমান পাঠানো হয়। আটকে পড়া বিমান দুটি নিরাপত্তার কারণে ধ্বংস করা হয়।

অভিযানে শত শত বিশেষ বাহিনীর সদস্য অংশ নেন। উদ্ধার হওয়া ক্রু, যিনি যুদ্ধবিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’, তাকে চিকিৎসার জন্য কুয়েতে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের প্রশংসা করে বলেন, এটি মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক উদ্ধার অভিযান, এবং আহত ক্রু দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ইরান এফ-১৫

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইরানের ভয়ে মার্কিন বাহিনী ধ্বংস করলো নিজেদের দুই বিমান, উদ্ধার অভিযান সফল

বিস্তারিত কমেন্টে