চট্টগ্রামের বহিনোঙ্গর এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস সিলিন্ডার এবং ১৫ হাজার ৮৯৬ টাকা নগদ জব্দ করা হয়েছে। অভিযানে পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টায় আউটপোস্ট-পতেঙ্গা থেকে পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০–২০০ জনকে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 






















