বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের জন্য চীনের পিকিং ইউনিভার্সিটির অধীনস্থ ‘ইনস্টিটিউট অব সাউথ-সাউথ কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ISSCAD) এ মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। চীন সরকারের অর্থায়নে এই স্কলারশিপের আওতায় মোট ৩ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হবে।
মাস্টার্স প্রোগ্রাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ন্যাশনাল ডেভেলপমেন্ট) ১ বছর মেয়াদি, যেখানে ২ জনকে মনোনয়ন দেওয়া হবে। ডক্টরাল প্রোগ্রাম ন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ ৩ বছর মেয়াদি, যেখানে ১ জনকে মনোনয়ন দেওয়া হবে। আবেদনকারীদের স্থায়ী সরকারি চাকরি, নির্দিষ্ট বছরগুলোর সরকারি চাকরির অভিজ্ঞতা, ইংরেজিতে প্রমাণিত দক্ষতা, বয়সের শর্তসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।
আগ্রহী কর্মকর্তারা ৬ জুন ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১২ এপ্রিল ২০২৬-এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
পিকিং বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। এশিয়ার শীর্ষে অবস্থান করা এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও রাজনৈতিক সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছে এবং বিশ্বের খ্যাতনামা অনেক ব্যক্তির শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 





















