প্রসিদ্ধ শিশুশিল্পী সিমরিন লুবাবা শোবিজ জগৎকে বিদায় দিয়ে ধর্মীয় জীবন বেছে নিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বিয়ের গুঞ্জন উঠলেও লুবাবা বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে এখনও হয়নি, তবে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।
ফেসবুক পোস্টে লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”
তিনি আরও জানিয়েছেন, “আমাদের একটি পরিকল্পনা রয়েছে (উই হ্যাব অ্যা প্ল্যান)। দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।”
লুবাবার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি করেছে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 
























