বাংলাদেশ ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

নওগাঁয় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিতলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওলিদের ছেলে মোঃ মকিম (৩৬) দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (২৮)-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরই জেরে ঘটনার দিন নিজ বাড়িতে তিনি স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়িভাবে মাথার পেছনে, মুখ ও নাকে আঘাত করেন।

এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় মর্জিনা খাতুনকে উদ্ধার করে স্বজনরা দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পরে একই দিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে পালানোর চেষ্টা করার সময় অভিযুক্ত স্বামী মোঃ মকিমকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিহত মর্জিনা খাতুন একই গ্রামের মশিউর রহমানের মেয়ে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পোরশা থানা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

নওগাঁয় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬