বাংলাদেশ ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

৫৩ বছরের বিরতির পর চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের চার নভোচারী, শুরু হচ্ছে আর্টেমিস টু অভিযান

ছবিঃসংগৃহীত

৫৩ বছর পর আবারও চাঁদে মহাকাশ অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার (১ এপ্রিল) নাসার আর্টেমিস টু অভিযান শুরু হচ্ছে ফ্লোরিডা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টা ২৪ মিনিটে)।

অ্যাপোলো ১৭ অভিযানের পর থেকে চন্দ্রাভিযান হয়নি; সেই অভিযান শেষ করেছিলেন ইউজিন কারনান। এবার চার নভোচারী – মার্কিন নাগরিক রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন – মহাকাশে যাচ্ছেন।

দীর্ঘ ১০ দিনের এই অভিযানে মহাকাশযান চাঁদে অবতরণ করবে না; এটি কেবল চাঁদের কক্ষপথে ঘুরবে। তবে এই অভিযানের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে চাঁদে স্থায়ী অবস্থান গড়ে তোলার ও নিরাপদে ফিরে আসার পথ প্রস্তুত হবে।

এটি নাসার নতুন রকেট ‘এসএলএস’র প্রথম অভিযান। এছাড়া এই অভিযানে প্রথমবারের মতো একজন নারী, অ-মার্কিন নাগরিক ও কৃষ্ণাঙ্গ ব্যক্তি অংশগ্রহণ করছেন।

নাসা কর্মকর্তা ও নভোচারী ক্রিস্টিনা কচ জানিয়েছেন, চন্দ্রাভিযানের অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্টেমিস প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য চাঁদে স্থায়ী মহাকাশ ঘাঁটি তৈরি করে মহাকাশে আরও দূরবর্তী অভিযান পরিচালনা সম্ভব করা।

আগেরবারের মতো এই অভিযানও কারিগরি ও আবহাওয়ার কারণে কয়েকবার বিলম্বিত হয়েছে। তবে এখন সব প্রস্তুতি সম্পন্ন এবং আবহাওয়া অনুকূল। কোনো কারণে আজ অভিযান স্থগিত হলে ৬ এপ্রিলের মধ্যে পুনরায় শুরুর সুযোগ রয়েছে।

kalprakash/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

৫৩ বছরের বিরতির পর চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের চার নভোচারী, শুরু হচ্ছে আর্টেমিস টু অভিযান

প্রকাশিত: ১২:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬