বাংলাদেশ ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি সিপিবির, ‘দাসত্বমূলক’ আখ্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ ও পদযাত্রা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি। ছবি: সিপিবির সৌজন্যে

রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ ও পদযাত্রা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির অভিযোগ, চুক্তিটি ‘দাসত্বমূলক, চক্রান্তমূলক ও দেশবিরোধী’ এবং এটি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।

সোমবার (৩১ মার্চ) বিকেলে সিপিবির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে নবাবপুরে গিয়ে শেষ হয়। পথে পল্টন মোড়, শহীদ নূর হোসেন স্কয়ার, রমনা ভবন, ফুলবাড়িয়া টার্মিনাল, নবাবপুর মোড় ও গুলিস্তান এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

পদযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর। এতে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, কন্ট্রোল কমিশন সদস্য অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মঞ্জুর মঈনসহ অন্যান্য নেতারা।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই চুক্তি অসম এবং এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। তাদের দাবি, চুক্তির কিছু ধারা গোপন রাখা হয়েছে, যা এটিকে ‘জবরদস্তিমূলক’ ও ‘অধীনতার দলিল’-এ পরিণত করেছে।

প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার অভিযোগ করেন, চুক্তি প্রণয়নের সময় সংশ্লিষ্ট এক শীর্ষ সরকারি ব্যক্তির ভূমিকা ছিল ‘অতি উৎসাহী’ এবং পুরো প্রক্রিয়াটি দ্রুত ও গোপনে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, চুক্তি নিয়ে সংসদের শীর্ষ নেতৃত্বের সম্মতির কথা বলা হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অধ্যাপক আবু সাঈদ বলেন, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ স্বাধীনভাবে অন্য দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে পারবে না এবং কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। কৃষি, জ্বালানি ও রপ্তানিমুখী পণ্যের কাঁচামাল আমদানিতেও বাধ্যবাধকতা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

চুক্তি বাতিল না করলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় সিপিবি। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের এ ধরনের চুক্তি করার এখতিয়ার নেই এবং এটি কার্যকর হওয়ার আগেই বাতিল করতে হবে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি সিপিবির, ‘দাসত্বমূলক’ আখ্যা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি সিপিবির, ‘দাসত্বমূলক’ আখ্যা

প্রকাশিত: ০৩:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬