শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৪০:৫২

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, জব্দ সরঞ্জাম

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৫২
শেয়ার: mail
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, জব্দ সরঞ্জাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সুন্দরবনে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ড সূত্র জানায়, বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন সুন্দরবন এলাকায় ছোট সুমন বাহিনীর সদস্যদের অবস্থানের গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে আজ সোমবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার সদস্যরা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বাহিনীর সদস্যরা ডাকাত দলের একটি আস্তানা চিহ্নিত করে সেটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩০ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস, জব্দ সরঞ্জাম

বিস্তারিত কমেন্টে