বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

আবারও প্লেস্টেশন ফাইভের দাম বাড়াচ্ছে সনি

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৫:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 37

ছবিঃ পিএস ফাইভ (সংগৃহীত)

বিশ্ববাজারে দ্বিতীয় দফায় প্লেস্টেশন ফাইভের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সনি গ্রুপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১০০ ডলার বৃদ্ধির কথা জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্সের।

এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়ার পেছনে মেমোরি চিপসহ মূল উপাদানের উচ্চমূল্যের বিষয়টি নিশ্চিত করেছে জাপানিজ কোম্পানিটি।

বর্তমান সময়ে প্রযুক্তি খাতে বিভিন্ন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অবকাঠামো তৈরিতে মনোনিবেশ করেছে। যে কারণে মেমোরি চিপ উৎপাদনকারীরা বর্তমানে ডাটা সেন্টারগুলোকে পণ্য সরবরাহ করছে। ফলে গ্রাহক পর্যায়ের ডিভাইস তৈরিতে চিপ সরবরাহ কমার পাশাপাশি কোম্পানিগুলোর উৎপাদন খরচও বাড়ছে।

এপ্রিলের ২ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে প্লেস্টেশন ফাইভের নতুন দাম কার্যকর হবে। সে হিসেবে ডিভাইসটির নতুন মূল্য হবে ৬৪৯ ডলার ৯৯ সেন্ট (৭৪৫০০ টাকা)। আগে এর দাম ছিল ৫৪৯ ডলার ৯৯ সেন্ট (৬৭০০০ টাকা)। এছাড়াও ডিজিটাল এডিশনের নতুন দাম হবে ৫৯৯ ডলার ৯৯ সেন্ট (৭৩০০০ টাকা) এবং হাই এন্ড প্লেস্টেশন ফাইভ প্রো এর দাম হবে ৮৯৯ ডলার ৯৯ সেন্ট (১,১০০০০ টাকা)।

এছাড়াও প্লেস্টেশন পোর্টাল রিমোট প্লেয়ারের দামও ১৯৯ (২৪৫০০ টাকা) থেকে বেড়ে ২৪৯ ডলার ৯৯ সেন্ট (৩০০০০ টাকা) হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। ইউরোপ ও জাপানের একই ধরনের মূল্যবৃদ্ধি কার্যকর হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোম্পানির মতে, বৈশ্বিক সরবরাহ চেইনে উৎপাদন খরচ বৃদ্ধির যে প্রভাব পড়েছে তা প্রশমনেই এ উদ্যোগ।

বাজার বিশ্লেষকদের মতে, প্লেস্টেশন ফাইভের এ মূল্যবৃদ্ধি চলতি বছর সামগ্রিকভাবে ভিডিও গেমের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

আবারও প্লেস্টেশন ফাইভের দাম বাড়াচ্ছে সনি

প্রকাশিত: ০৫:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬