পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা দিয়েছে। ইরান সম্মতিতে পাকিস্তানের পতাকাবাহী ২০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে—যা চলমান জ্বালানি সংকট প্রশমনে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এই ব্যবস্থার আওতায় প্রতিদিন দুটি করে জাহাজ প্রণালী অতিক্রম করবে।
তিনি ইরানের এই সিদ্ধান্তকে “শান্তির পূর্বাভাস” হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। একই সঙ্গে তিনি এটিকে “স্বাগত ও গঠনমূলক উদ্যোগ” বলেও উল্লেখ করেন।
বিশেষভাবে লক্ষণীয় যে, তিনি তার বক্তব্যে সরাসরি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে উল্লেখ করেন। এতে স্পষ্ট হয়, ইসলামাবাদ এই পদক্ষেপকে শুধু একটি দ্বিপাক্ষিক জাহাজ চলাচল চুক্তি হিসেবে দেখছে না; বরং এটি বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে বিবেচনা করছে।
কাল প্রকাশ 




















