বাংলাদেশ ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo ’হরমুজ প্রণালী দিয়ে ২০টি জাহাজ পাঠাতে ইরানের সঙ্গে চুক্তি করল পাকিস্তান’ Logo হোয়াটসঅ্যাপে আসছে ‘আফটার রিডিং’ ফিচার, ১৫ মিনিটেই মুছে যাবে মেসেজ Logo নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার Logo যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী Logo জনগণের প্রত্যাশা পূরণে মাঠ কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান ভূমিমন্ত্রীর Logo পার্বতীপুর থেকে নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, সন্ধান চায় পরিবার Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

পার্বতীপুর থেকে নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, সন্ধান চায় পরিবার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে মোঃ মশিউর রহমান নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবার সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া (পলিপাড়া) এলাকার বাসিন্দা মশিউর রহমান ওইদিন বদরগঞ্জগামী একটি ভ্যানে করে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে রংপুর সদর উপজেলার হাজিরহাট থানা এলাকায়।

নিখোঁজ মশিউর রহমান বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মুখে হালকা দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল আসমানী রঙের গেঞ্জি, মাথায় সাদা টুপি এবং হাতে একটি ঘড়ি ছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগের নম্বর: ০১৭৪৪৫১৮৮৮৬ (কল/হোয়াটসঅ্যাপ)।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে দ্রুত সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

’হরমুজ প্রণালী দিয়ে ২০টি জাহাজ পাঠাতে ইরানের সঙ্গে চুক্তি করল পাকিস্তান’

পার্বতীপুর থেকে নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ০১:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬