বাংলাদেশ ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বান্দরবানে তেলের কৃত্রিম সংকট: মাঠে নেমে সরবরাহ স্বাভাবিক করলেন এমপি সাচিং প্রু জেরী

বান্দরবানের মানুষের ভোগান্তি দূর করতে মাঠে নামলেন জননেতা রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

বান্দরবানে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও বিতরণ না করার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যান বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

পরিদর্শনকালে তিনি দেখতে পান, কয়েকটি পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে বিতরণ করা হচ্ছিল না। এতে সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি দেখে তিনি পাম্প কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এমপির তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল বিতরণ কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি তিনি পাম্প মালিকদের পর্যটকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, বান্দরবানে পর্যটনের ভরা মৌসুম চলাকালে শহরের তিনটি পেট্রোল পাম্পের মধ্যে দুইটিতে—পাহাড়িকা ও মজিদ অ্যান্ড কোং—কৃত্রিম সংকট দেখিয়ে তেল সরবরাহ বন্ধ রাখা হয়। উঝমা পেট্রোল পাম্পে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছিল, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল ছিল। এতে বিপুলসংখ্যক পর্যটকবাহী যানবাহন এবং স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।

প্রশাসনের নির্বিকার অবস্থার মধ্যেই জনভোগান্তির কথা বিবেচনা করে মাননীয় সাংসদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আপামর জনসাধারণ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে তেলের কৃত্রিম সংকট: মাঠে নেমে সরবরাহ স্বাভাবিক করলেন এমপি সাচিং প্রু জেরী

প্রকাশিত: ০৪:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬