রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫০:০৩
শিরোনাম
● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ

খাগড়াছড়িতে আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:০১
শেয়ার: mail
খাগড়াছড়িতে আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বাজারের একটি সরু গলি থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে সীমিত থাকলেও অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। একের পর এক দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনে স্বর্ণের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীঘিনালা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা কাজ করেন। পরে খাগড়াছড়ি থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, রাত ৩টার দিকে আগুন লাগে। এতে ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগুন দ্রুত দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ায় পুরো বাজার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই তাদের জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

বিস্তারিত কমেন্টে