বাংলাদেশ ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাতের সহযোগী আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার পাইকগাছা থানার বাসিন্দা রবিউল ইসলাম (৪১) কে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাতের সহযোগী আটক

প্রকাশিত: ০৮:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬