বাংলাদেশ ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

দুর্নীতিমুক্ত আদালত অঙ্গন তৈরি করতে চাই: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আমরা একটা দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক বিচার অঙ্গন-আদালত অঙ্গন তৈরি করতে চাই।

আজ বুধবার (২৫ মার্চ) দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ প্রতিশ্রুতির কথা জানান তিনি।

মহান আল্লাহর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিস্টার কাজল বলেন, আমার স্বচ্ছ অবস্থান, পেশাদারিত্বের বাইরে বিন্দুমাত্র যাবো না বলে দৃঢ় অঙ্গীকার প্রকাশ করতে পারি। এই দায়িত্ব পালনের জন্য যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে তারেক রহমান ইতোমধ্যে যে ইমেজ সৃষ্টি করেছেন, বিচার অঙ্গনও সেইভাবে কাজ করুক। সেই প্রত্যাশার জায়গা পূরণ হবে অন্যতম লক্ষ্য।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দুর্নীতিমুক্ত আদালত অঙ্গন তৈরি করতে চাই: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৪:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬