বাংলাদেশ ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ছুটির সুযোগে দেবিদ্বারের প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-ফ্যানসহ মালামাল উধাও

কুমিল্লার দেবিদ্বারে ছুটির সুযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পৌর এলাকার ১৬০ নম্বর দেবিদ্বার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজা বেগম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, সরকারি ছুটির কারণে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ ছিল।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি বিদ্যালয়ের জানালা খোলা অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেই সুযোগেই ২৩ মার্চ রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে।

চুরির ঘটনায় একটি ল্যাপটপ, সাতটি বৈদ্যুতিক পাখা, একটি হ্যান্ড মাইক, একটি গ্যাস সিলিন্ডার চুলা, একটি স্পিকার বক্স এবং একটি ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যায় চোররা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মিনহাজ উদ্দিন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিদ্যালয়গুলোতে চুরির ঘটনা বেড়েছে এবং বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

এদিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছুটির সুযোগে দেবিদ্বারের প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-ফ্যানসহ মালামাল উধাও

প্রকাশিত: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬