বাংলাদেশ ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঝড়ে চরে আটকে পড়া লঞ্চের ১০৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে চরে আটকে থাকা এমভি সুগন্ধা নামের একটি যাত্রীবাহী লঞ্চের ১০৫ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দিয়েছে কোস্টগার্ড দক্ষিন জোন। তারা ঈদ উপলক্ষ্যে বাড়িতে ফিরছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে,এদিন রাত আনুমানিক ১০টার দিকে এসব যাত্রীদের ইলিশা লঞ্চঘাটে আনা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “মঙ্গলবার ভোর ৪টায় চাঁদপুরের হাইমচর থানাধীন চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে এমভি সুগন্ধা নামক একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে। এসময় লঞ্চে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।”

“প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের কালিগঞ্জ স্টেশন কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এমভি সুগন্ধা লঞ্চে আটকে পড়া ১০৫ জন যাত্রীকে ট্রলারযোগে নিরাপদে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।”

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঝড়ে চরে আটকে পড়া লঞ্চের ১০৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রকাশিত: ০১:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬