বাংলাদেশ ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার Logo যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম Logo রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুসহ আটক ৭ Logo নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের Logo পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

ভারতে ইতেকাফ অবস্থায় মসজিদে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক উত্তেজনা

পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফে থাকা অবস্থায় ভারতের হরিয়ানার পালওয়াল জেলার টিকরি ব্রাহ্মণ গ্রামের একটি মসজিদে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মসজিদের জানালা ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত প্রায় ১টা ২৫ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। সেই সময় মসজিদের ইমাম জুবের এবং আরও তিনজন—ইকবাল, হানিফ ও সোহেল ইতিকাফ পালন করছিলেন। ধোঁয়া ও তাপ অনুভব করে তারা জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এই ঘটনায় ইমাম জুবেরের অভিযোগের ভিত্তিতে রামরূপসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পালওয়ালের পুলিশ সুপার বরুণ সিংলা নিশ্চিত করেছেন যে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্তে স্পেশাল ক্রাইম ইউনিট ও সাইবার সেলকে যুক্ত করা হয়েছে।

পুলিশের মুখপাত্র সঞ্জয় কুমার জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে, এই ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের দাবি, গত কয়েক বছর ধরেই এই গ্রামে সাম্প্রদায়িক উত্তেজনার চেষ্টা চলছে। স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও বিভিন্ন সময় মিথ্যা অজুহাতে মুসলিমদের হেনস্তা করার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে টিকরি ব্রাহ্মণ গ্রামে ৫ থেকে ৬টি পুলিশ টিম মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে এবং বাসিন্দাদের কোনো ধরনের গুজবে কান না দিয়ে সন্দেহভাজন যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতে ইতেকাফ অবস্থায় মসজিদে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক উত্তেজনা

প্রকাশিত: ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬