সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কলেজ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ আহসানুল হক পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভা বিএনপির আহ্বায়ক বিপি মাহফুজ ও সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান হাসান এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লা এবং কৃষক দলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, যুগ্ম আহ্বায়ক আরিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শরীফ সহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হামজা খান, সহ-সভাপতি নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ এবং উপজেলা ছাত্রদলের সদস্য হোসেন সরকার।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 





















