বাংলাদেশ ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৮:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউটি-২০)। বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব আল হাসানকে।

আগামী ২৪ মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রয়‍্যাল ব্রাসেলস।

সাকিব ছাড়াও এই লিগে দেখা যাবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের মতো তারকাকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে।

আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১৪ জুন হবে এবারের আসরের ফাইনাল। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ।

আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

প্রকাশিত: ০৮:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬