বাংলাদেশ ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ প্রসঙ্গ তুলে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে তিনি স্পষ্ট ভাষায় জানান—ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাই কোনো বিদেশি শক্তির নির্দেশ মানার প্রশ্নই আসে না।

শনিবার ট্রাম্পের এক মন্তব্যের জবাবে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে কমল হাসান বলেন, “মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতীয়। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা আর বাইরের কারও হুকুম মানি না। তাই আপনার শক্তি নিজের কাজেই ব্যয় করুন।”

ইরান–ইসরায়েল সংঘাত ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যেও ট্রাম্পের বক্তব্যকে তিনি অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। কমল হাসানের মতে, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা জরুরি।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে টানাপোড়েন চলছে। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, জাতীয় স্বার্থ বিবেচনায় তারা যেকোনো দেশ থেকেই জ্বালানি আমদানি করতে পারে।

এদিকে, ইরান–ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বিঘ্ন তৈরি হওয়ায় সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেন—বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে সাময়িক ‘ছাড়’ দেওয়া হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যকেই ভারতের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর হিসেবে দেখছেন কমল হাসান এবং তারই প্রতিবাদে তিনি সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানান।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

প্রকাশিত: ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬