বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তেজগাঁও কলেজ শাখার ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন করে নতুন কমিটি দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের (২০২১–২২) সেশনের শিক্ষার্থী নাজমুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২৪–২০২৫) সেশনের শিক্ষার্থী নুরুল আলম ইবরাহিম।
শুক্রবার (৬ মার্চ) ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব গ্রহণের বিষয়ে নব নির্বাচিত সভাপতি নাজমুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে পূর্ণ আমানতদারিতা ও নিষ্ঠার সঙ্গে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। মহান আল্লাহর দরবারে এই দায়িত্ব যথাযথভাবে আদায় করার তাওফিক কামনা করছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের জন্য গঠনমূলক কাজ করার প্রচেষ্টা থাকবে। শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করতে সর্বাত্মক চেষ্টা চালাবো। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
সেক্রেটারি নুরুল আলম ইবরাহিম জানান, ছাত্রশিবিরে পদপদবি মুখ্য বিষয় নয়। প্রতিটি জনশক্তি এখানে দায়িত্বশীল হিসেবে বিবেচিত হয়। আমাদের দায়িত্বশীলদের নির্বাচন ও পর্যালোচনার মধ্যদিয়ে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বশীলগন তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতার আওতাধীন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির প্রচেষ্টা চালাবো। ক্যাম্পাসের শিক্ষার্থীদের আশা-ভরসার স্থল হয়ে উঠতে চাই।
ক্যাম্পাস প্রতিবেদক 
























