পবিত্র মাহে রমজান উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদল-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতমের মাধ্যমে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া পরিবারকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁদের ওপর সংঘটিত বিভিন্ন হামলা ও নির্যাতনের ঘটনাও তুলে ধরেন। তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার আহ্বান জানান।
বক্তব্য পর্ব শেষে মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া করা হয় এবং যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ভূইয়া, শামীম আহমেদ রবিন, তরিকুল ইসলাম ইমরান, আল-আমিন হোসেন রাসেল, মোঃ শাহ জালাল, শরিফুল ইসলাম শরিফ ও নাজমুল হুদা রাকিব প্রমূখ।
এছাড়াও তেজগাঁও কলেজ আহ্বায়ক সদস্যসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাল প্রকাশ ডেস্ক 
























