বাংলাদেশ ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা, যৌথ বিবৃতিতে কঠোর বার্তা

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক দেশ।

এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের ‘অবিচ্ছিন্ন ও অবিবেচক’ হামলার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, এসব হামলায় সার্বভৌম ভূখণ্ড লক্ষ্যবস্তু হয়েছে, সাধারণ নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশগুলো আরও উল্লেখ করে, তেহরানের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং মধ্যপ্রাচ্যে বিপজ্জনক উত্তেজনা বাড়িয়ে তুলছে।

একই সঙ্গে যৌথ বিবৃতিতে তারা নিজেদের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করে জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা, যৌথ বিবৃতিতে কঠোর বার্তা

প্রকাশিত: ০৯:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬