বাংলাদেশ ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার Logo যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম Logo রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুসহ আটক ৭ Logo নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের Logo পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

পেকুয়ায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে পুড়ল চার বাড়ি, ৩০ লাখ টাকার ক্ষতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার ৬টার কিছু আগে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ সম্বলিত একটি মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে শর্টসার্কিটের মাধ্যমে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় জাহাঙ্গীর, ফোরকান, রাকিব ও ছোটনের পরিবারের চারটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পেকুয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীরা জানান, ফায়ার সার্ভিস দ্রুত তৎপরতা শুরু করায় ঘনবসতিপূর্ণ এলাকার আরও অন্তত ২০টি বসতবাড়ি রক্ষা পেয়েছে।

পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দিদারুল আলম বলেন, আগুনে নগদ টাকা ও আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রধান ফোরকান ও ছোটন সৌদি আরব প্রবাসী, অন্যদিকে যুবক রাকিব একাই মায়ের দায়িত্ব নিয়ে সংসার সামলাচ্ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারগুলোকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

রাকিব বলেন, জানি না সামনের দিনগুলোতে কি হবে, বড় ক্ষতি হয়ে গেলো। হঠাৎ এমন পরিস্থিতিতে পড়বো ভাবিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাহাবুব করিমও ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেন। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পেকুয়ায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে পুড়ল চার বাড়ি, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬